admin 1
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০

সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রবিবার একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ১০ জন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, অন্তত দুই বন্দুকধারীর একজন নিহতদের মধ্যে রয়েছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘গুলির ঘটনায় প্রায় এক ডজন মানুষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ ঘটনাটিকে ‘স্তম্ভিত ও মর্মান্তিক’ বলে উল্লেখ করে বলেন, ‘জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে আছেন এবং প্রাণ বাঁচাতে কাজ করছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।’ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বলেন, হনুকা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে যারা সমুদ্রে গিয়েছিলেন, সেই ইহুদিদের ওপর ‘ঘৃণ্য সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় উপাসনালয়, ভবন ও গাড়িতে একের পর এক ইহুদিবিরোধী হামলার ঘটনা ঘটেছে।ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, এই গুলির ঘটনায় তিনি ‘মর্মাহত’।

তিনি বলেন, “গত দুই বছরে অস্ট্রেলিয়ার রাস্তায় যে ইহুদিবিরোধী তাণ্ডব এবং ‘গ্লোবালাইজ দ্য ইনতিফাদা’ ধরনের উসকানিমূলক স্লোগান ছড়ানো হয়েছে—আজ তারই পরিণতি আমরা দেখলাম।”

বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে ভরা থাকে, বিশেষ করে উষ্ণ সপ্তাহান্তের সন্ধ্যায়। অস্ট্রেলিয়ান জিউয়ারির এক্সিকিউটিভ কাউন্সিলের সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, ‘যদি আমাদের উদ্দেশ্য করে এভাবে আঘাত করা হয়ে থাকে, তবে এটি এমন মাত্রার ঘটনা—যা আমরা কেউ কল্পনাও করিনি।

এটি ভয়াবহ।’ তিনি যোগ করেন, হামলায় তার একজন গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন।এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একাধিক গুলির শব্দ ও পুলিশ সাইরেনের মধ্যে সৈকত ও আশপাশের পার্ক থেকে মানুষ দিগ্বিদিক ছুটছে। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় অস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়; পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে অস্ত্র কেড়ে নেন। আরেক ভিডিওতে একটি পথচারী সেতু থেকে একজনকে গুলি চালাতে দেখা যায়।আরেকটি ভিডিওতে ছোট একটি পথচারী সেতুর ওপর ইউনিফর্মধারী পুলিশ দুই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/international/1189/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

১

রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করুন—জনদুর্ভোগ নিরসনের দাবি

২

🩸 রক্তের বন্ধনে মানবতার সেতুবন্ধন—কুলাউড়ায় আব্দুল মজিদের নেতৃত্বে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রশংসনীয় পথচলা

৩

“আমার স্বাক্ষরের মাধ্যমে কুলাউড়ায় হাজার হাজার নেতা তৈরি হয়েছে”—এম গিয়াস উদ্দিন মোল্লা

৪

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও বরমচালে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

৫

৯নং টিলাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুক আহমদ সুজন

৬

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মো. নুরুজ্জামান (নুরুল হুদা)

৮

মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ—রাজন আহমদ  ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রত্যাশা

৯

ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

১০

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সংসদে বিশেষ নোটিশ

১১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আলমাছ আহমদ বহিষ্কার

১২

কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

১৩

২০২৬–২০২৭ অর্থবছরের জন্য কুলাউড়া পৌরসভার সকল শ্রেণির ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও মান উন্নয়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৬–২৭ অর্থবছরের নতুন অনলাইন ঠিকাদার তালিকাভুক্তির আবেদন শুরু হয়েছে।  আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

১৫

ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত

১৬

রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ –ই–মিলাদুন্নবী পালিত হয়।আলোচনা সভা ,হামদ- নাত, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—আবারও নবাব আলী বাকর খান (হাসনাইন)

১৮

National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি

১৯

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়

২০