ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগের নামে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, কোনো প্রকার অপরাধে তিনি জড়িত নন এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।
আবুল কালাম সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের হয়রানির শিকার না হন।
মন্তব্য করুন