মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দেশ-সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন