admin 1
২৮ অগাস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে মো. দুলাল মাহমুদের নাম। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় এবং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে তাঁর নানা পরিকল্পনাকে ঘিরে ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৭নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, পানি ও স্যানিটেশন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানসহ নানা বিষয়ে একজন কার্যকর ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে। এসব বিষয়কে সামনে রেখে মো. দুলাল মাহমুদের প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন তাঁর সমর্থকরা।

সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. দুলাল মাহমুদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৭নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধি হওয়া মানে শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়; বরং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। সুযোগ পেলে ৭নং ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও হিসাব-নিকাশ। চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও এলাকার জন্য তাঁদের পরিকল্পনা নিয়ে চলছে নানা আলোচনা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1700/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

১

রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করুন—জনদুর্ভোগ নিরসনের দাবি

২

🩸 রক্তের বন্ধনে মানবতার সেতুবন্ধন—কুলাউড়ায় আব্দুল মজিদের নেতৃত্বে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রশংসনীয় পথচলা

৩

“আমার স্বাক্ষরের মাধ্যমে কুলাউড়ায় হাজার হাজার নেতা তৈরি হয়েছে”—এম গিয়াস উদ্দিন মোল্লা

৪

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও বরমচালে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

৫

৯নং টিলাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুক আহমদ সুজন

৬

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মো. নুরুজ্জামান (নুরুল হুদা)

৮

মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ—রাজন আহমদ  ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রত্যাশা

৯

ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

১০

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সংসদে বিশেষ নোটিশ

১১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আলমাছ আহমদ বহিষ্কার

১২

কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

১৩

২০২৬–২০২৭ অর্থবছরের জন্য কুলাউড়া পৌরসভার সকল শ্রেণির ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও মান উন্নয়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৬–২৭ অর্থবছরের নতুন অনলাইন ঠিকাদার তালিকাভুক্তির আবেদন শুরু হয়েছে।  আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

১৫

ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত

১৬

রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ –ই–মিলাদুন্নবী পালিত হয়।আলোচনা সভা ,হামদ- নাত, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—আবারও নবাব আলী বাকর খান (হাসনাইন)

১৮

National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি

১৯

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়

২০