র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা®
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহায়তায় র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে
আজ ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন দক্ষিণ রবির বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মোড়ক ও লেবেল ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত ও উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ঔষধ বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে
জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা,
তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা,
ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা,
স্বাদ এন্ড কোম্পানির মালিককে ৫ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত
মন্তব্য করুন