National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি
ঢাকার -এ তিন সপ্তাহব্যাপী CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে কোর্স সম্পন্নের সনদ (Certificate) প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের নিকট থেকে Certificate গ্রহণ করেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এমপি।
তিন সপ্তাহব্যাপী এ গুরুত্বপূর্ণ কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব, প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CAPSTONE Course সফলভাবে সম্পন্ন করায় এম নাসের রহমান এমপিকে অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন মহল। তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের ভূমিকা আরও কার্যকরভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন