admin 1
১৬ জানুয়ারী ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্যের কমিটি গঠন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় কুলাউড়া উপজেলার লস্করপুরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সাদ আব্দুহু মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ও বিজ্ঞানলেখক ড. আবেদ চৌধুরী। কর্মীসভায় মোহাম্মদ আবু তাহের, মাহবুব করীম মিন্টু, আবুল হান্নান, আব্দুল গাফফার কাইসুল, সুমন মিত্র, আব্দুল বাসিত শাহীন, ফেরদৌস খানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন মিসবাহ উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ উস্তার মিয়া এবং মোহাম্মদ মনজুরুল আজিজ চৌধুরী। শুভানুধ্যায়ী হিসেবে বক্তব্য দেন টিউলিপ চৌধুরী।
কর্মীসভা থেকে সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ এবং মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক এম. খসরু চৌধুরী।
এ ছাড়া বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব সানাকে সদস্য সচিব এবং পঙ্কজনাথ সূর্যকে যুগ্ম সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1614/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

১

রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করুন—জনদুর্ভোগ নিরসনের দাবি

২

🩸 রক্তের বন্ধনে মানবতার সেতুবন্ধন—কুলাউড়ায় আব্দুল মজিদের নেতৃত্বে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রশংসনীয় পথচলা

৩

“আমার স্বাক্ষরের মাধ্যমে কুলাউড়ায় হাজার হাজার নেতা তৈরি হয়েছে”—এম গিয়াস উদ্দিন মোল্লা

৪

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও বরমচালে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

৫

৯নং টিলাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুক আহমদ সুজন

৬

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মো. নুরুজ্জামান (নুরুল হুদা)

৮

মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ—রাজন আহমদ  ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রত্যাশা

৯

ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

১০

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সংসদে বিশেষ নোটিশ

১১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আলমাছ আহমদ বহিষ্কার

১২

কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

১৩

২০২৬–২০২৭ অর্থবছরের জন্য কুলাউড়া পৌরসভার সকল শ্রেণির ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও মান উন্নয়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৬–২৭ অর্থবছরের নতুন অনলাইন ঠিকাদার তালিকাভুক্তির আবেদন শুরু হয়েছে।  আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

১৫

ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত

১৬

রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ –ই–মিলাদুন্নবী পালিত হয়।আলোচনা সভা ,হামদ- নাত, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—আবারও নবাব আলী বাকর খান (হাসনাইন)

১৮

National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি

১৯

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়

২০