admin 1
১২ জানুয়ারী ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

*কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার*

*প্রেস রিলিজ

কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), ২) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৯), ৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ০৪নং জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া-কোঁটাগাঁও এলাকার মোঃ নাজিম মিয়া (২৫) এবং ৪) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নরাই বাজার এলাকার মোঃ জাকির হোসেন (৩২)।

রবিবার দিবাগত রাত (১২ জানুয়ারি ২০২৬) আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় জনৈক মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি Bajaj CT100 মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাসহ থানার একটি টিম দ্রুত ডাকাত দলের পিছু নেয় এবং কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে ৪ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১,৬১০ টাকা, একটি Bajaj CT100 মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1608/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পবিমান ভারতীয় প্রসাদন সামগ্রী ( কসমেটিকস) উদ্ধার।

মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্যের কমিটি গঠন

মা‌ছের মেলা প‌রিদর্শন

*কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার*

লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা

কুলাউড়া-‌চৌধুরীবাজা‌রে মাইক চু‌রি

কুলাউড়ায় জ‌রিমানা আদায়

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ আমির হোসেন

কুলাউড়ায় বিজিবির অ’ভি’যানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জ’ব্দ

১০

কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

১১

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ সাহেব: উন্নয়ন ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১২

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কোমলমতি নবাগত শিক্ষার্থীদের ফুল, কলম ও মিষ্টান্ন দিয়ে বরণ

১৩

কুলাউড়ায় অ’তিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জ’রি’মা’না ১৩ হাজার টাকা।

১৪

*দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেফতার*

১৫

কুলাউড়া আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ​কুলাউড়া প্রতিনিধি:-

১৬

আগামী ৯ই জানুয়ারি ২০২৬ ইং রোজ:শুক্রবার পানিধার ইসলামি যুব সংঘ এর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল

১৭

জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সন্মেলন-২০২৬ ইং

১৮

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

১৯

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

২০