কুলাউড়া (মৌলভীবাজার):
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমির হোসেন। তিনি কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ প্রশাসনিক পরিচালনা, শিক্ষার মানোন্নয়নে নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
মোঃ আমির হোসেনের নেতৃত্বে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও ফলাফলে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। তাঁর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা মনে করেন—যোগ্যতা ও সফলতার সঠিক মানদণ্ডে মোঃ আমির হোসেন সত্যিই একজন আদর্শ প্রধান শিক্ষক।
এই গৌরবজনক অর্জনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মন্তব্য করুন