admin 1
১২ জানুয়ারী ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় গ্যারেজ মালিক নূর আহমেদ রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন। এরপর বিকালে যুবদলের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে।

অভিযুক্ত নেতার নাম এস এম সফিক মাহমুদ তন্ময়। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ ছাড়া দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত নেতাও ছিলেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তন্ময়কে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোন অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশনাও দেওয়া হয় এতে।

এর আগে সংবাদ সম্মেলনে গ্যারেজ মালিক নূর আহমেদের ভাই মোহাম্মদ আলী অভিযোগ করেন, নগরের বন্ধগেট এলাকায় তার ভাই নূর আহমদের একটি গাড়ির গ্যারেজ রয়েছে। সেখানে তিনি গাড়ি মেরামতের কাজ করেন। পাশাপাশি পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করেন। গত ১৮ নভেম্বর বিকেলে গ্যারেজে গাড়ি কেনার জন্য যান যুবদল নেতা তন্ময়। এ সময় তিনি গ্যারেজে থাকা একটি জিপ (ঢাকা মেট্রো গ-০২-০৮৭০) পছন্দ করেন। ছয় লাখ টাকা দাম হয়। এরপর তন্ময় গাড়িটি ট্রায়াল দেওয়ার কথা বলে নিয়ে যান। তারপর আর তিনি ফেরেননি। কয়েকদিন পর ফোন ধরলেও গাড়ি দিতে চাননি। মোহাম্মদ আলী অভিযোগ করেন, তন্ময় বলেছিলেন যে তিনি যুবদল নেতা। তার কিছু করা যাবে না।

গ্যারেজ মালিক নূর আহমেদ বলেন, ‘আমি গত ১৪ ডিসেম্বর মহানগরীর রাজপাড়া থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি মামলা নেননি। আসামি প্রভাবশালী হওয়ার কারণে আমাকে তিনি আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে গত ২২ ডিসেম্বর আদালতে মামলা করি। বিষয়টি মহানগর বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি।’

নূর আহমেদ দাবি করেন, শহরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমানের কাছ থেকে তিনি গাড়িটি কিনে বিক্রির জন্য গ্যারেজে রেখেছিলেন। এ সংক্রান্ত চুক্তিনামা এবং বিআরটিএর সমস্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রমাণাদিও তার কাছে আছে। সেই গাড়ি তন্ময় নিয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা তন্ময় বলেন, ‘গাড়িটা আমার কেনা। গ্যারেজ থেকে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি আনার অভিযোগ একেবারেই সত্য নয়।’ গাড়ি কেনার এফিডেফিট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনও করা হয়নি।’

দল থেকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন জানিয়ে তন্ময় বলেন, ‘দল তো আমাকে শোকজও করেনি। হঠাৎ এটা দেখছি। সমস্যা নাই। আমি সঠিক আছি। সবকিছুই প্রমাণ হয়ে যাবে।’

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘যারা অপকর্মের সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটি জেনেছি। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1602/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পবিমান ভারতীয় প্রসাদন সামগ্রী ( কসমেটিকস) উদ্ধার।

মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্যের কমিটি গঠন

মা‌ছের মেলা প‌রিদর্শন

*কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার*

লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা

কুলাউড়া-‌চৌধুরীবাজা‌রে মাইক চু‌রি

কুলাউড়ায় জ‌রিমানা আদায়

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ আমির হোসেন

কুলাউড়ায় বিজিবির অ’ভি’যানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জ’ব্দ

১০

কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

১১

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ সাহেব: উন্নয়ন ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১২

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কোমলমতি নবাগত শিক্ষার্থীদের ফুল, কলম ও মিষ্টান্ন দিয়ে বরণ

১৩

কুলাউড়ায় অ’তিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জ’রি’মা’না ১৩ হাজার টাকা।

১৪

*দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেফতার*

১৫

কুলাউড়া আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ​কুলাউড়া প্রতিনিধি:-

১৬

আগামী ৯ই জানুয়ারি ২০২৬ ইং রোজ:শুক্রবার পানিধার ইসলামি যুব সংঘ এর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল

১৭

জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সন্মেলন-২০২৬ ইং

১৮

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

১৯

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

২০