admin 1
২৭ ডিসেম্বর ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ৩ জানুয়ারী ঢাকায়
জামায়াতের সমাবেশ সফল করুন
—-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচন এগিয়ে আসলেও দেশে এখন পর্যন্ত কাঙ্খিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশব্যাপী নির্বাচনী আচরণবিধি লংঘনের ছড়াছড়ি চলছে। একটি বড় দলের পক্ষ থেকে মিথ্যা ফ্যামিলি কার্ড বিতরণের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত দেশে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধাকে প্রকাশ্য দিবালোকে হত্যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের দাবিতে আগামী ৩ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত। উক্ত সমাবেশ সফল করতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রচারণা চালিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এএইচএম সোলায়মান।

সভায় সিলেট মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও সকল থানা আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেট থেকে বিপুল জনশক্তির অংশগ্রহণ নিশ্চিতে নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়।                       ##  বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1450/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

১

রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করুন—জনদুর্ভোগ নিরসনের দাবি

২

🩸 রক্তের বন্ধনে মানবতার সেতুবন্ধন—কুলাউড়ায় আব্দুল মজিদের নেতৃত্বে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রশংসনীয় পথচলা

৩

“আমার স্বাক্ষরের মাধ্যমে কুলাউড়ায় হাজার হাজার নেতা তৈরি হয়েছে”—এম গিয়াস উদ্দিন মোল্লা

৪

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও বরমচালে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

৫

৯নং টিলাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুক আহমদ সুজন

৬

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মো. নুরুজ্জামান (নুরুল হুদা)

৮

মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ—রাজন আহমদ  ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রত্যাশা

৯

ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

১০

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সংসদে বিশেষ নোটিশ

১১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আলমাছ আহমদ বহিষ্কার

১২

কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

১৩

২০২৬–২০২৭ অর্থবছরের জন্য কুলাউড়া পৌরসভার সকল শ্রেণির ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও মান উন্নয়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৬–২৭ অর্থবছরের নতুন অনলাইন ঠিকাদার তালিকাভুক্তির আবেদন শুরু হয়েছে।  আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

১৫

ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত

১৬

রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ –ই–মিলাদুন্নবী পালিত হয়।আলোচনা সভা ,হামদ- নাত, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—আবারও নবাব আলী বাকর খান (হাসনাইন)

১৮

National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি

১৯

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়

২০