admin 1
৩১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

 

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) নির্বাচনে এক সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে পুলিশ সদস্যদের পাহারা থাকলেও এই মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির রায়হানের কাছ থেকে এই মনোনয়নপত্র ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্তরা।

পরে অবশ্য সভাপতি পদপ্রার্থী মু.শামসুল আলমের মনোনয়নপত্র ছাড়া ফাইলপত্র অফিসে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। সভাপতি পদপ্রার্থী ফারুক হোসেনের লোকজন এই ছিনিয়ে নেয়ার ঘটনার সাঙ্গে জড়িত বলে অভিযোগ অন্যান্য প্রার্থীদের। এ ঘটনায় মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া প্রার্থীর বিকল্প উপায়ে পুনরায় দাখিল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালায় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল। দুপুরের দিকে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির রায়হানের কাছ থেকে এই মনোনয়নপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ১০-১২ জনের সন্ত্রাসীরা। অফিস থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন সভাপতি প্রার্থী শামসুল আলম, সহ-সভাপতি প্রার্থী সেলিম রেজাসহ অন্যান্য প্রার্থীরা।

মনোনয়নপত্র ছিনিয়ে নিলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান জানান, ওই প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি সংগ্রহ করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘটনার পর সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে অবহিত করা হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্য অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/national/1724/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পাহারার মধ্যেই ইউসিসিএ নির্বাচনের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

১

রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করুন—জনদুর্ভোগ নিরসনের দাবি

২

🩸 রক্তের বন্ধনে মানবতার সেতুবন্ধন—কুলাউড়ায় আব্দুল মজিদের নেতৃত্বে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রশংসনীয় পথচলা

৩

“আমার স্বাক্ষরের মাধ্যমে কুলাউড়ায় হাজার হাজার নেতা তৈরি হয়েছে”—এম গিয়াস উদ্দিন মোল্লা

৪

কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও বরমচালে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

৫

৯নং টিলাগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুক আহমদ সুজন

৬

১২নং পৃথিমপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মো. দুলাল মাহমুদ

৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মো. নুরুজ্জামান (নুরুল হুদা)

৮

মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ—রাজন আহমদ  ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রত্যাশা

৯

ভিডিও বার্তায় আবুল কালাম বলেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

১০

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে সংসদে বিশেষ নোটিশ

১১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে আলমাছ আহমদ বহিষ্কার

১২

কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

১৩

২০২৬–২০২৭ অর্থবছরের জন্য কুলাউড়া পৌরসভার সকল শ্রেণির ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও মান উন্নয়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর ২০২৬–২৭ অর্থবছরের নতুন অনলাইন ঠিকাদার তালিকাভুক্তির আবেদন শুরু হয়েছে।  আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

১৫

ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত

১৬

রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ –ই–মিলাদুন্নবী পালিত হয়।আলোচনা সভা ,হামদ- নাত, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৭

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের একটাই চাওয়া—আবারও নবাব আলী বাকর খান (হাসনাইন)

১৮

National Defence College-এর CAPSTONE Course-এর সমাপনী অনুষ্ঠানে এম নাসের রহমান এমপি

১৯

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সঙ্গে মতবিনিময়

২০