ভাটেরা খারপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইটভাঙা শ্রমিক নিহত
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইট ভাঙার কাজে নিয়োজিত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে খারপাড়া গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইট ভাঙার কাজে ব্যবহৃত একটি এস্কেলেটর ভেঙে পড়ে ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্তব্য করুন