(কুলাউড়া প্রতিনিধি) একটি সফল বাংলাদেশ বিনির্মাণে খাসিয়া জনগোষ্ঠীর অবদান অনস্বীকার্য–
কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পানাই পুঞ্জি ও ইছাচড়া পান পুঞ্জির জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিম, কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় তিনি বলেন, আপনাদের পুঞ্জির পান শিল্প আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামায়াতে ইসলামী সরকারে গেলে আপনাদের শিশুদের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন