admin 1
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমবিবিএস–বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠিত পরীক্ষায় ৬৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ২০ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।

সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সে ৫৪৫টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে অর্জিত স্কোর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে এসব আসনের বিপরীতে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট আবেদনকারীর ১.৭৯ শতাংশ। এ ছাড়া অনিয়মের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পাস করা পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮.১৩ শতাংশ। নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১.৮৭ শতাংশ। সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩.৮০ শতাংশ) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬.২০ শতাংশ)।

এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটে মোট আসন রয়েছে ৭ হাজার ৩৬১টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৬ হাজার একটি এবং বিডিএস কোর্সে এক হাজার ৩৬০টি আসন। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৬ অনুযায়ী পরবর্তী সময়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/education/1192/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পবিমান ভারতীয় প্রসাদন সামগ্রী ( কসমেটিকস) উদ্ধার।

মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্যের কমিটি গঠন

মা‌ছের মেলা প‌রিদর্শন

*কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার*

লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা

কুলাউড়া-‌চৌধুরীবাজা‌রে মাইক চু‌রি

কুলাউড়ায় জ‌রিমানা আদায়

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ আমির হোসেন

কুলাউড়ায় বিজিবির অ’ভি’যানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জ’ব্দ

১০

কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

১১

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ সাহেব: উন্নয়ন ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১২

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কোমলমতি নবাগত শিক্ষার্থীদের ফুল, কলম ও মিষ্টান্ন দিয়ে বরণ

১৩

কুলাউড়ায় অ’তিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জ’রি’মা’না ১৩ হাজার টাকা।

১৪

*দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেফতার*

১৫

কুলাউড়া আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ​কুলাউড়া প্রতিনিধি:-

১৬

আগামী ৯ই জানুয়ারি ২০২৬ ইং রোজ:শুক্রবার পানিধার ইসলামি যুব সংঘ এর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল

১৭

জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সন্মেলন-২০২৬ ইং

১৮

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

১৯

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

২০