admin 1
১১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির সাফল্যের পালকে যুক্ত হলো আরো এক রেকর্ড

মেজর লিগ সকারের (এমএলএস) তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। এর আগে তিনি ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এ বছর তার দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে। রবিবার (৭ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। শিরোপা জয়ের পথে ফাইনালে তিনটি গোলের মধ্যে দুটিই হয়েছে মেসির অ্যাসিস্টে।

পুরো ২০২৫ আসরজুড়ে মেসি ছিলেন ছন্দে। এমএলএস-এর নিয়মিত মৌসুমে তিনি ২৮ ম্যাচ খেলে ২৯ গোল করেন এবং ১৯টি অ্যাসিস্ট করেন। এই সংখ্যা ২০২৪ আসরের চেয়ে বেশি; সেবার তিনি ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে এমভিপি হয়েছিলেন।

নিয়মিত মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ১৮ দলের এমএলএস প্লে-অফে মেসি ৬ ম্যাচ খেলে ৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করেন, যার মধ্যে এমএলএস কাপ ফাইনালে করেন জোড়া অ্যাসিস্ট। রেকর্ড ভাঙা-গড়ার এই মৌসুমে মেসি টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদান রাখেন, যা একটি নতুন রেকর্ড।

এছাড়া এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করাও ছিল লিগের রেকর্ড। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার (২০২৪ ও ২০২৫ সালে) অন্তত ৩৬টি গোল-অবদানের কৃতিত্ব অর্জন করেন এলএম টেন। ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারটি ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং গণমাধ্যমের ভোটের মাধ্যমে যিনি দলের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হন, তিনি এই পুরস্কার পান। মেসি এই পুরস্কার দুবার জেতা দ্বিতীয় খেলোয়াড়; এর আগে প্রেকি (১৯৯৭, ২০০৩) দুবার এই পুরস্কার জিতেছিলেন।

এ বছর এই পুরস্কার জয়ের পথে মেসি বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন সান ডিয়েগো এফসির আন্দ্রেস ড্রেয়ারকে। শতাংশের হিসাবে মেসির গড় ভোট প্রাপ্তির হার ছিল ৭০.৪৩ শতাংশ, যেখানে ড্রেয়ারের হার ছিল মাত্র ১১.১৫ শতাংশ। মেসি সংবাদ মাধ্যমের কাছ থেকে ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের কাছ থেকে ৫৫.১৭৪৩ শতাংশ এবং ক্লাবের কাছ থেকে ৭৩.০৮ শতাংশ ভোট পেয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://adeshnews24.com/game-news/1108/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পবিমান ভারতীয় প্রসাদন সামগ্রী ( কসমেটিকস) উদ্ধার।

মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্যের কমিটি গঠন

মা‌ছের মেলা প‌রিদর্শন

*কুলাউড়ায় দেশীয় অস্ত্র এবং লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার*

লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় চার মাস পলাতক থাকার পর আবদুর রহিম নামের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যুবদলের এক নেতা লাপাত্তা

কুলাউড়া-‌চৌধুরীবাজা‌রে মাইক চু‌রি

কুলাউড়ায় জ‌রিমানা আদায়

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ আমির হোসেন

কুলাউড়ায় বিজিবির অ’ভি’যানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জ’ব্দ

১০

কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

১১

১২নং পৃথিমপাশা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ সাহেব: উন্নয়ন ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত

১২

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কোমলমতি নবাগত শিক্ষার্থীদের ফুল, কলম ও মিষ্টান্ন দিয়ে বরণ

১৩

কুলাউড়ায় অ’তিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জ’রি’মা’না ১৩ হাজার টাকা।

১৪

*দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেফতার*

১৫

কুলাউড়া আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ​কুলাউড়া প্রতিনিধি:-

১৬

আগামী ৯ই জানুয়ারি ২০২৬ ইং রোজ:শুক্রবার পানিধার ইসলামি যুব সংঘ এর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল

১৭

জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সন্মেলন-২০২৬ ইং

১৮

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

১৯

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

২০